সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

এলেক্স ইমন নিহত, অস্ত্রসহ গ্রেফতার ৩

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ‘রক্তক্ষয়ী সংঘর্ষ’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ‘রক্তক্ষয়ী সংঘর্ষ’

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ইমন ওরফে এলেক্স ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার চিহ্নিত কিশোর গ্যাংএলেক্স ইমনগ্রুপের মূলহোতা হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপের সঙ্গে আরমান-শাহরুখ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিলো। এর জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে দুই গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এলেক্স ইমন গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই অভিযানে নেমেছে পুলিশ। ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেফতার করেছি।

গ্রেফতাররা হলেন: সাইফ (২৩), তুহিন (২০) রাব্বি কাজী (২৫)

তিনি আরও জানান, "অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতাররা ঠিক কোন গ্রুপের সদস্য, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।"

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আধিপত্য ধরে রাখতে তারা প্রায়ই তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ‘রক্তক্ষয়ী সংঘর্ষ’

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত