দেশের কোম্পানি করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার
(১৩ এপ্রিল) সংস্থাটির পক্ষ থেকে জারি
করা এক বিশেষ আদেশে
এই সময়সীমা ১৫ এপ্রিল থেকে
বাড়িয়ে আগামী ১৫ মে পর্যন্ত
পুনঃনির্ধারণ করা হয়েছে। মূলত
দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতেই বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ
করেছে।
এর আগে তিন দফায়
সময় বাড়িয়ে যথাক্রমে ১৫ ফেব্রুয়ারি, ১৫
মার্চ এবং ১৫ এপ্রিল
পর্যন্ত রিটার্ন জমার সুযোগ দিয়েছিলো
এনবিআর। বর্তমান সিদ্ধান্তের ফলে চতুর্থবারের মতো
কোম্পানি রিটার্ন দাখিলের মেয়াদ বৃদ্ধি পেল। এতে করে
ব্যবসায়ীরা তাদের কর সংক্রান্ত হিসাব-নিকাশ গুছিয়ে আনার জন্য বাড়তি
এক মাস সময় পাচ্ছেন।
জাতীয়
রাজস্ব বোর্ডের করনীতির দ্বিতীয় সচিব একরামুল হকের
সই করা আদেশে এ
বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে
বলা হয়, "আয়কর আইন, ২০২৩ এর
ধারা ৩৩৪ এর দফা
(খ) এ প্রদত্ত ক্ষমতাবলে,
জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ
সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের
রিটার্ন দাখিলের সময় এক মাস
বাড়ানো হলো।"
সাম্প্রতিক
সময়ে একাধিক ব্যবসায়ী সংগঠন রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির যৌক্তিকতা
তুলে ধরে এনবিআরে লিখিত
চিঠি পাঠিয়েছিলো। সেই আবেদনের বিষয়টি
ইতিবাচকভাবে বিবেচনা করে এনবিআর এই
নতুন সময়সীমা ঘোষণা করলো।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন