সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা গবেষণা কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক . আব্দুস সালাম।

সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব এস এম কাসেম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলী উল্লেখ করে বলা হয়েছে, “অধ্যাপক আব্দুস সালামের নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

নিয়োগের অন্যতম শর্ত হিসেবে আরও জানানো হয়েছে, তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক . আব্দুস সালাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'সাদা দল' এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা একাডেমিক দক্ষতার কারণে তাকে এই শীর্ষ পদে মনোনীত করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা গবেষণা কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক . আব্দুস সালাম।

সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব এস এম কাসেম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলী উল্লেখ করে বলা হয়েছে, “অধ্যাপক আব্দুস সালামের নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

নিয়োগের অন্যতম শর্ত হিসেবে আরও জানানো হয়েছে, তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক . আব্দুস সালাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'সাদা দল' এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা একাডেমিক দক্ষতার কারণে তাকে এই শীর্ষ পদে মনোনীত করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত