রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ রূপার তৈজসপত্র, বিদেশি ওষুধ ও মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার
শুল্ক গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে জানানো
হয়, গোপন সংবাদের ভিত্তিতে
বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এসব পণ্য
আটক করা হয়। জব্দ
মালামালের মধ্যে রয়েছে ৫৪ কেজি রূপা
এবং প্রায় ২৬ হাজার পিস
বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ, যার বাজারমূল্য ২
কোটি ২৮ লাখ ৭৯
হাজার ৩৫৪ টাকা বলে
নিশ্চিত করা হয়েছে।
শুল্ক
গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালির রোম
থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা
এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে
হলে তার ব্যাগ তল্লাশি
করা হয়। এ সময়
ব্যাগের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ৫৪ কেজি ওজনের
রূপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ
উদ্ধার করেন কর্মকর্তারা। জব্দ
এই রূপার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২
লাখ ৩ হাজার ৭০০
টাকা।
একই
দিনে তুরস্ক থেকে আসা তার্কিশ
এয়ারলাইন্সের (টিকে-৭১২) এক
যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় ভেতরে আমদানি
নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি টের পাওয়া যায়।
পরবর্তীতে কাস্টমস হলে ওই যাত্রীর
ব্যাগ খুলে ২৫ হাজার
৯৩৫টি বিভিন্ন প্রকারের ওষুধ জব্দ করা
হয়, যার আনুমানিক বাজারমূল্য
৬৩ লাখ ৫৫ হাজার
৬৫৪ টাকা। এছাড়া কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা
তিন যাত্রীর কাছ থেকে ১৬
লিটার বিদেশি মদ উদ্ধার করা
হয়, যার বাজারমূল্য প্রায়
৩ লাখ ২০ হাজার
টাকা।
অভিযানে
চীনের গুয়াংজু থেকে আসা বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের অপর এক ফ্লাইটের
দুই যাত্রীর কাছ থেকে ১২টি
নতুন মোবাইল ফোন ও যন্ত্রাংশও
আটক করা হয়েছে। শুল্ক
গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
জানিয়েছে, জব্দ করা এসব
মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন
করার জন্য সংশ্লিষ্ট কাস্টম
হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব
পণ্য দেশে আনার দায়ে
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন