সংবাদ

খুলনায় ৫ বিদেশি পিস্তলসহ নারী আটক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুলনায় ৫ বিদেশি পিস্তলসহ নারী আটক

খুলনা নগরের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকালে লবণচরা থানার নিজখামার এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ওই নারীকে আটক করা হয়। আটক সুরাইয়া পারভীন সুমী (৩৭) সাতক্ষীরা জেলা সদর থানার বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যৌথভাবে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশির এক পর্যায়ে একটি গাড়িতে থাকা ওই নারীকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলির সঙ্গে বিদেশি পিস্তলগুলো কার কাছ থেকে নিয়েছে অথবা সেগুলো কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেননি ওসি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। এ ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাজুল ইসলাম বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ মার্চ ২০২৬

খুলনায় ৫ বিদেশি পিস্তলসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত