সংবাদ

প্রবন্ধ

অমর সাহার নতুন গ্রন্থ, সাংবাদিকতার ২৭ বছরের পথচলা

সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা, স্মৃতি আর সময়ের দলিল, এই তিনের মিশেলে সাংবাদিক অমর সাহার সম্প্রতি আরেকটি নতুন গ্রন্থ উন্মোচন হলো ঢাকায়। আর সেই বইয়ের মোড়ক উন্মোচন ঘিরে ঢাকায় জমল এক বর্ণাঢ্য প্রকাশনা অনুষ্ঠান ।সম্প্রতি ঢাকার পুরানা পল্টনে অমর প্রকাশনীর সভাঘরে আয়োজিত  সিনিয়র সাংবাদিক ও ইন্দো-বাংলা প্রেসক্লাবের পরামর্শক অমর সাহার নতুন গ্রন্থ ‘স্যালুট তোমায়… এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬’ বইটি'র  আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, চিত্রকর ও সঙ্গীতশিল্পী শংকর সাওজাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক প্রকল্পের পরামর্শক আব্দুল কুদ্দুস মানিক, আইডিয়াল ক্যাডেট কলেজের অধ্যক্ষ এম এ মান্নান মুনির, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদের, বিশিষ্ট আইনজীবী ড. মো. সাফিউর রহমান, সাংবাদিক পরিতোষ দেবনাথ, কবি বাবুল তালুকদার, শিল্পী ও লেখক নাসিরুজ্জামান নাসির, কবি বিমল সাহা, অ্যাডভোকেট নাসির হায়দারসহ আরও অনেকে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হাসান আবদুল্লাহ। উপস্থিত ছিলেন লেখক নিজেও, যিনি দীর্ঘদিন ধরে ‘প্রথম আলো’-র কলকাতা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।এটি অমর সাহার ২১তম গ্রন্থ। বইটিতে পত্রিকাটিতে তিনি টানা ২৭ বছর কাজ করার অভিজ্ঞতা, স্মৃতি এবং সাংবাদিকতার নানা দিক তুলে ধরেছেন। এই দীর্ঘ পথচলায় সুযোগ দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘স্যালুট’ জানিয়েছেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমর সাহা বলেন, তার সাংবাদিকতার যাত্রা শুরু হয় ১৯৬৮ সালে ঢাকার ‘দৈনিক সংবাদ’ পত্রিকার মাধ্যমে। পরে তিনি ‘ভোরের কাগজ’-এ কাজ করেন সম্পাদক মতিউর রহমানের হাত ধরে। তিনি জানান, তার অধিকাংশ বই অমর প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছে।লেখক তার এই নতুন গ্রন্থটি উৎসর্গ করেছেন ‘প্রথম আলো’-র সম্পাদক মতিউর রহমানকে।আইডিয়াল স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান মুনির লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, “অমর সাহা আমাদের গর্ব। তার মতো একজন সাংবাদিকের অবদান আমাদের জন্য অনুপ্রেরণা।”সভাপতি হাসান আবদুল্লাহ এবং আলোচক আব্দুল কুদ্দুস মানিক লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন এবং তার লেখনির আরও প্রসার ঘটুক বলে আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, গত বছর প্রকাশিত হয়েছিল অমর সাহার ২০তম গ্রন্থ ‘বাইশাড়ি থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন ২০২৪’।অনুষ্ঠানের শেষে অমর প্রকাশনীর কর্ণধার অমর হাওলাদার বাবুল অতিথিদের ধন্যবাদ জানিয়ে নিজ কণ্ঠে তিনি একটি সঙ্গীত পরিবেশন করেন।

অমর সাহার নতুন গ্রন্থ, সাংবাদিকতার ২৭ বছরের পথচলা