সংবাদ

মাগুরায় পুকুরের পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু

প্রতিনিধি, মাগুরা
প্রতিনিধি, মাগুরা
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

মাগুরায় পুকুরের পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু
মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু। ছবি : সংবাদ

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন।

নিহত শিশুরা হলো–মৌশা গ্রামের আলী নূরের মেয়ে রাইসা (২) এবং তার ভাই আমিনুরের মেয়ে রাবিয়া (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সবার অলক্ষ্যে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল হাসান তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় পুকুরের পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন।

নিহত শিশুরা হলো–মৌশা গ্রামের আলী নূরের মেয়ে রাইসা (২) এবং তার ভাই আমিনুরের মেয়ে রাবিয়া (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সবার অলক্ষ্যে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল হাসান তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত