সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকল বন্ধ করা যেমন জরুরি, তেমনি খাতা মূল্যায়নেও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। খাতা মূল্যায়নে নির্ধারিত নিয়ম মানা না হলে তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।

সভায় তিনি নকলমুক্ত পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোরতা বজায় রাখতে হবে এবং প্রতিটি ধাপে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। 

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকল বন্ধ করা যেমন জরুরি, তেমনি খাতা মূল্যায়নেও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। খাতা মূল্যায়নে নির্ধারিত নিয়ম মানা না হলে তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।

সভায় তিনি নকলমুক্ত পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোরতা বজায় রাখতে হবে এবং প্রতিটি ধাপে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। 

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত