সংবাদ

ওসমানী বিমানবন্দরে সার্ভারে আগুন, ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

ওসমানী বিমানবন্দরে সার্ভারে আগুন, ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি
ছবি : সংবাদ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সার্ভার রুমের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম ‘ম্যানুয়ালি’ (সনাতন পদ্ধতিতে) চালানো হচ্ছে। এতে যাত্রীপ্রতি ইমিগ্রেশন সম্পন্ন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কোনো বিশেষ সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঢাকার প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তা সমাধান করা হচ্ছে বলে জানা গেছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘আগুনে সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ সকাল থেকে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। এতে কিছুটা বিলম্ব হলেও আমরা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। ঢাকা থেকে ইমিগ্রেশন পুলিশের কারিগরি দল বিষয়টি তদারকি করছে। সার্ভার রুমটি পুরোপুরি সচল হতে দীর্ঘ সময় লাগতে পারে।’

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ওসমানী বিমানবন্দরে সার্ভারে আগুন, ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সার্ভার রুমের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম ‘ম্যানুয়ালি’ (সনাতন পদ্ধতিতে) চালানো হচ্ছে। এতে যাত্রীপ্রতি ইমিগ্রেশন সম্পন্ন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কোনো বিশেষ সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঢাকার প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তা সমাধান করা হচ্ছে বলে জানা গেছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘আগুনে সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ সকাল থেকে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। এতে কিছুটা বিলম্ব হলেও আমরা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। ঢাকা থেকে ইমিগ্রেশন পুলিশের কারিগরি দল বিষয়টি তদারকি করছে। সার্ভার রুমটি পুরোপুরি সচল হতে দীর্ঘ সময় লাগতে পারে।’

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত