সংবাদ

শরীয়তপুরে সেচ পাম্পের মোটরে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

 শরীয়তপুরে সেচ পাম্পের মোটরে জড়িয়ে গৃহবধূর মৃত্যু
ছবি : সংবাদ

শরীয়তপুরে সেচ পাম্পের মোটরে কাপড় জড়িয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার চরপাতানিধি এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কীর্তিনাশা নদী থেকে বিদ্যুৎচালিত সেচ পাম্পের মাধ্যমে বোরো ধানের জমিতে পানি দেওয়া হচ্ছিল। পাম্পটি উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় বসানো ছিল। 

সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে রোজিনার কাপড়ের একাংশ পাম্পের মোটরের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়।

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন বলেন, সেচ পাম্পটি উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নারীর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে সেচ পাম্পের মোটরে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

শরীয়তপুরে সেচ পাম্পের মোটরে কাপড় জড়িয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার চরপাতানিধি এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কীর্তিনাশা নদী থেকে বিদ্যুৎচালিত সেচ পাম্পের মাধ্যমে বোরো ধানের জমিতে পানি দেওয়া হচ্ছিল। পাম্পটি উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় বসানো ছিল। 

সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে রোজিনার কাপড়ের একাংশ পাম্পের মোটরের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়।

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন বলেন, সেচ পাম্পটি উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নারীর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত