সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন ‘আল মুমিন ব্যাটারি’ কারখানায় এ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। সেখানে বর্জ্য ব্যবস্থাপনারও কোনো ব্যবস্থা ছিল না। কারখানাটিতে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অভিযোগে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানার সব রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওরে একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন ‘আল মুমিন ব্যাটারি’ কারখানায় এ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। সেখানে বর্জ্য ব্যবস্থাপনারও কোনো ব্যবস্থা ছিল না। কারখানাটিতে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অভিযোগে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানার সব রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত