সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চুয়াডাঙ্গায় আরও এক বিএনপি নেতা বহিষ্কার, এক মাসে পদ হারালেন ৪ জন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

চুয়াডাঙ্গায় আরও এক বিএনপি নেতা বহিষ্কার, এক মাসে পদ হারালেন ৪ জন
ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে চুয়াডাঙ্গায় একই অভিযোগে বিএনপির চারজন নেতা পদ হারালেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা পৌর বিএনপির এক জরুরি সভায় আব্দুল হাকিমকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার বহিষ্কারাদেশ বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল হাকিম মুন্সি দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মার্চ মাসে একই অভিযোগে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু এবং শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় আরও এক বিএনপি নেতা বহিষ্কার, এক মাসে পদ হারালেন ৪ জন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে চুয়াডাঙ্গায় একই অভিযোগে বিএনপির চারজন নেতা পদ হারালেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা পৌর বিএনপির এক জরুরি সভায় আব্দুল হাকিমকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার বহিষ্কারাদেশ বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল হাকিম মুন্সি দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মার্চ মাসে একই অভিযোগে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু এবং শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত