সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দৌলতখানে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

দৌলতখানে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ভোলার দৌলতখানে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরে অভিযুক্ত ইউসুফ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইউসুফ গোপনে তার গর্ভপাত করান।

পুলিশ আরও জানায়, বিষয়টি জানাজানি হওয়ার পর গত শুক্রবার ওই কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা করেন। এর পরিপ্রক্ষিতে গত শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

দৌলতখানে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

ভোলার দৌলতখানে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরে অভিযুক্ত ইউসুফ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইউসুফ গোপনে তার গর্ভপাত করান।

পুলিশ আরও জানায়, বিষয়টি জানাজানি হওয়ার পর গত শুক্রবার ওই কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা করেন। এর পরিপ্রক্ষিতে গত শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত