বর্তমান সরকারের মূল দর্শন হলো 'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক' এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে।
আজ বুধবার (৮ এপ্রিল, ২০২৬) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর
পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী
এসব কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি শুরু
হয়।
প্রধানমন্ত্রী জানান, নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত
করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ দেশের
১০টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনের মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান
করা হয়েছে।
সরকার কেবল এই ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ থাকতে চায় না। প্রধানমন্ত্রী
উল্লেখ করেন, আগামীতে সারা দেশের প্রায় ৪ কোটি নিম্নবিত্ত পরিবারকে এই প্রকল্পের আওতায়
আনার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।
সংসদ সদস্যের নির্বাচনী এলাকা (চাটখিল ও সোনাইমুড়ী) প্রসঙ্গে
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুততম সময়ের মধ্যে ওই এলাকার দরিদ্র পরিবারের
নারী সদস্যদের এই কর্মসূচির আওতায় আনা হবে। এর ফলে তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়ন ও
তাদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।
অধিবেশনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর
উত্তরটি টেবিলে উত্থাপিত হয় এবং তিনি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেন।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন