সংবাদ

সংসদ অধিবেশন শুরু

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

সংসদ অধিবেশন শুরু

জাতীয় সংসদের মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী, এদিন প্রথম ৩০ মিনিট প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব প্রধানমন্ত্রীর উত্তর প্রদানের জন্য নির্দিষ্ট করা ছিল।

কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন আসনের সংসদ সদস্যদের (এমপি) প্রশ্নের উত্তর দেয়ার কথা।

প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব শেষে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বিভিন্ন আসনের এমপিদের প্রশ্নের উত্তর দেয়ার কথা।

তবে আজ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব এবং মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

এরপর শুরু হয়, ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনা।

দিনের কার্যসূচি অনুযায়ী, আজ বেশ কিছু নতুন বিল উত্থাপনের কথা রয়েছে।

সবশেষে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংসদ অধিবেশন শুরু

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত