সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বিয়ে করেও পদ মেলে জানা ছিল না!

প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

বিয়ে করেও পদ মেলে জানা ছিল না!
বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

নরসিংদীর বেলাবো উপজেলায় ছাত্রদলের নবঘোষিত কমিটি ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা। পদবঞ্চিত নেতাকর্মীরা ‘পকেট কমিটি’ বলে অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের পোস্টারে লেখা ছিল—‘বিয়ে করেও যে ছাত্রদলের পদ পাওয়া যায় আগে জানা ছিল না’, ‘পকেট সভাপতি, মানি না মানব না’, ‘ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে শিখুন’।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে। দীর্ঘদিন পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বেলাবো উপজেলা কমিটি ঘোষণা করলে পদবঞ্চিত নেতারা এর বিরোধিতা করেন। তাদের অভিযোগ, যারা দলের জন্য নিবেদিত ও দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে বিবাহিত একজনকে রাখা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিক্ষোভের কারণে বেলাবোর প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর গত সোমবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে ছয় সদস্যবিশিষ্ট বেলাবো উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় দাবি করে পোস্ট দেন অনেক নেতা-কর্মী।

তবে অভিযোগ অস্বীকার করে আশিক সুজন মামুন জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। অতীতে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের একটি গ্রুপ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বিয়ে করেও পদ মেলে জানা ছিল না!

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত