দেশের নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমান
সরকার শিক্ষার সমান সুযোগ তৈরি
করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান,
সারা দেশের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের আওতায় আনা হবে।
বুধবার
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ
সদস্য ইকরামুল বারী টিপুর এক
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য তার প্রশ্নে নওগাঁর
মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা
বিদ্যালয় ও কলেজ’সহ
দেশের সব উপজেলা সদরের
মহিলা কলেজগুলো সরকারি করার পরিকল্পনা এবং
এর বাস্তবায়নকাল সম্পর্কে জানতে চান।
জবাবে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বর্তমান সরকার নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন
ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে
বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের
সব উপজেলা সদরে একটি করে
মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি
সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।"
মান্দা
উপজেলার গুরুত্ব উল্লেখ করে তিনি আরও
বলেন, "একটি বৃহৎ ও
গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় এখানে নারীশিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।"
শিক্ষা
প্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া সম্পর্কে সংসদকে অবহিত করে প্রধানমন্ত্রী বলেন,
"মান্দা থানা আদর্শ বালিকা
বিদ্যালয় ও কলেজসহ দেশের
অন্য উপজেলাগুলোর উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণের বিষয়টি বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় আর্থিক
সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের
উদ্যোগ নেওয়া হবে।"
সরকারের
এই সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক
পর্যায়ের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার
পথ আরও সুগম হবে
বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে নারী
শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ
হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও সরকারি নীতিমালা
অনুযায়ী ধাপে ধাপে এই
পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে
সংসদকে আশ্বস্ত করেন সরকারপ্রধান।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন