সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মহানগরীর স্কুলগুলোতে নতুন সময়সূচি, আগামী সোমবার থেকে কার্যকর

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

মহানগরীর স্কুলগুলোতে নতুন সময়সূচি, আগামী সোমবার থেকে কার্যকর

দেশের মহানগর এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে সপ্তাহে তিন দিন সরাসরি এবং বাকি তিন দিন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজ এবং পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন এই নতুন নির্দেশনার কথা জানান। মন্ত্রী জানান, আগামী সোমবার থেকেই এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে ক্লাসের দিনক্ষণ স্পষ্ট করে বলেন, "শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় সরকার। সপ্তাহের শনি, সোম বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করবেন।"

তিনি আরও উল্লেখ করেন, এই নিয়ম সারাদেশের সব স্কুলের জন্য প্রযোজ্য নয়; এটি আপাতত শুধু মহানগর বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর হবে।

অনলাইন ক্লাসের অবকাঠামোগত সমস্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন। ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"

তবে এই সিদ্ধান্ত ঢালাওভাবে সবার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, "মেট্রোপলিটন এলাকার যে সব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সে সব প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে। সব প্রতিষ্ঠানকে এটি করতে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।"

মূলত বড় শহরগুলোতে যানজট কমানো এবং বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। মহানগরীর বাইরে জেলা উপজেলা পর্যায়ের স্কুলগুলোতে আগের নিয়মেই স্বাভাবিক পাঠদান অব্যাহত থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মহানগরীর স্কুলগুলোতে নতুন সময়সূচি, আগামী সোমবার থেকে কার্যকর

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত