সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দুদকের মামলায় গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলী খলিল কারাগারে

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

দুদকের মামলায় গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলী খলিল কারাগারে
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল বিশেষ মামলা নম্বর ৭/২৩ ও মহানগর বিশেষ মামলা নম্বর ৮/২৫-এর অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি। নির্ধারিত দিনে তিনি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, ইব্রাহিম খলিলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সব লেনদেনের বৈধ ব্যাখ্যা তাদের কাছে রয়েছে এবং তারা আদালতে তা উপস্থাপন করবেন।

ইব্রাহিম খলিলের আইনজীবী ও স্বজনরা দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং নিয়মিত আদালতের আইনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তারা আশা করছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিবাদীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী শুনানিতে নতুন তথ্য ও যুক্তিতর্কের ভিত্তিতে আইনি কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

দুদকের মামলায় গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলী খলিল কারাগারে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল বিশেষ মামলা নম্বর ৭/২৩ ও মহানগর বিশেষ মামলা নম্বর ৮/২৫-এর অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি। নির্ধারিত দিনে তিনি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, ইব্রাহিম খলিলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সব লেনদেনের বৈধ ব্যাখ্যা তাদের কাছে রয়েছে এবং তারা আদালতে তা উপস্থাপন করবেন।

ইব্রাহিম খলিলের আইনজীবী ও স্বজনরা দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং নিয়মিত আদালতের আইনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তারা আশা করছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিবাদীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী শুনানিতে নতুন তথ্য ও যুক্তিতর্কের ভিত্তিতে আইনি কার্যক্রম চলবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত