সংবাদ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন

তিনগুণ বেশি ভোটে বিজয়ী বিএনপির ২ প্রার্থী

জেলা বার্তা পরিবেশক, শেরপুর ও বগুড়া
জেলা বার্তা পরিবেশক, শেরপুর ও বগুড়া
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

তিনগুণ বেশি ভোটে বিজয়ী বিএনপির ২ প্রার্থী
শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (বামে) ও বগুড়া-৬ আসনের প্রার্থী রেজাউল করিম বাদশা (ডানে)।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচন ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

শেরপুর : শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এ আসনের ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আলহাজ মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ম. মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাতে জানান, এ আসনে মোট ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি ভোট পড়েছে। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি ভোট। নির্বাচনে গড় ভোটার উপস্থিতির হার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ।

গত ১২ ফেব্রুয়ারি এক প্রার্থীর মৃত্যুর কারণে এ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

বগুড়া : অন্যদিকে, বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই আসনে মোট ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি ভোট পড়েছে। 

উল্লেখ্য, এই আসন থেকে আগে নির্বাচিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনেই বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তিনগুণ বেশি ভোটে বিজয়ী বিএনপির ২ প্রার্থী

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত