চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় হাটকালুগঞ্জ বাজারের এবিএম স্টোরের মালিক আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পণ্য বিক্রির তালিকা প্রদর্শন না করায় ভালাইপুর বাজারের হাসান স্টোরের মালিক হাসানকে ৫ হাজার টাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় সরোজগঞ্জের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন