শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচন ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
শেরপুর : শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এ আসনের ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আলহাজ মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ম. মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
বগুড়া : অন্যদিকে, বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন