আজ শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। দিনের কার্যসূচী অনুযায়ী, আইন-প্রণয়ন কার্যাবলী পর্বে ইতোমধ্যে দশটি বিল পাস হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পাস হওয়া প্রথম পাঁচটি বিল হলো-
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬।
বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের প্রথম তিনটি বিল পর্যায়ক্রমে বিলগুলো পাসের প্রস্তাব দিলে কন্ঠ ভোটে বিলগুলো পাশ হয়।
পরের বিল দুটি উত্থাপন করেন যথাক্রমে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এই বিল দুটিও কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
পাস হওয়া অপর বিলগুলো
এরপর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ উত্থাপিত আকারে কন্ঠভোটে সর্বসম্মতি ক্রমে পাস হয়। এই বিল দুটিও পাসের প্রস্তাব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
এরপর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে যথাক্রমে- আমানত সুরক্ষা বিল, ২০২৬ ; দি এক্সাইজ অ্যান্ড সল্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল,২০২৬ পাশের প্রস্তাব করলে কন্ঠভোটে তা সর্বসম্মতিক্রমেপাস হয়।
এরপর জুম্মার নামাজের জন্য অধিবেশনে বিরতি দেয়া হয়।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন