সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল বরদাশত করা হবে না

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল বরদাশত করা হবে না

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ এর স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এই সংকল্প ব্যক্ত করেন।
মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেখানে প্রশ্নফাঁস বা নকলের কোনো অবকাশ থাকবে না।
তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, "প্রশ্নফাঁস বা নকল কোনোভাবেই বরদাশত করা হবে না। কোনোভাবেই প্রশ্নফাঁস হতে দেওয়া হবে না।"
​সভায় শিক্ষামন্ত্রী কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ইন-হাউজ কোচিং ব্যবস্থার ওপর জোর দিয়ে বলেন, "শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে ইন-হাউজ কোচিং ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোচিং কার্যক্রম পরিচালিত হলে শিক্ষকদের সম্মানী দেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের বাইরে কোনো শিক্ষক কোচিং করালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
একইসাথে তিনি জানান, বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোর জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
​পরীক্ষা কক্ষের পরিবেশ সম্পর্কে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, "পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে আইপিএস ব্যবহার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার কেন্দ্রগুলোতেও এসব ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"
খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করে নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।"
​ভার্চুয়ালি যুক্ত হওয়া এই সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন বক্তব্য প্রদান করেন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এবং চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী পরীক্ষা প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল বরদাশত করা হবে না

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত