সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আলতাফ হুসাইন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আলতাফ হুসাইন
মো. আলতাফ হুসাইন। ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলতাফ হুসাইন। সোমবার (১৩ এপিল) থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আলতাফ হুসাইন এতদিন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মজীবনে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ এবং গ্রামীণ ফান্ড-সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।

শিক্ষাজীবনে আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই ও সিআরআইএসএল-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আলতাফ হুসাইন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলতাফ হুসাইন। সোমবার (১৩ এপিল) থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আলতাফ হুসাইন এতদিন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মজীবনে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ এবং গ্রামীণ ফান্ড-সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।

শিক্ষাজীবনে আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই ও সিআরআইএসএল-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত