গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
তিনি
বলেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি
নিয়ে আলোচনা করার কথা ছিলো।
জাতীয় স্বার্থ কীভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করা যায় কিংবা
হামের মতো দুর্যোগ কীভাবে
মোকাবিলা করা সম্ভব, তা
নিয়ে আমাদের ভাবা উচিত ছিলো।
এমনকি জ্বালানি সংকট সমাধানের পথ
খুঁজতে সেমিনার করার কথা ছিলো।
কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, গত ১৬
বছর ধরে যে সংস্কারের
কথা বলতে হয়েছে, অন্তর্বর্তী
সরকার যে সংস্কারের আলোচনা
করেছে, এখনো আমাদের সেসব
নিয়েই পড়ে থাকতে হচ্ছে।
জাতিকে এই চরম দুর্যোগে
টেনে এনেছে বিএনপি এবং এর জন্য
দলটিকে দায়ভার ও পরিণতি ভোগ
করতে হবে, যার ফল
মোটেও সহজ হবে না।
সোমবার
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয়
সেমিনারে তিনি এসব কথা
বলেন।
নাহিদ
ইসলাম তার বক্তব্যে আরও
উল্লেখ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে মূলত
দুটি প্রশ্ন দেখা দিয়েছিলো। বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের প্রধান দাবি ছিলো ফ্যাসিবাদের
বিলোপ, অন্যদিকে বিএনপি চেয়েছিলো নির্বাচন। আমরা সংস্কারের জন্য
গণপরিষদের দাবি জানালেও পরে
বিএনপির স্বার্থে সংস্কার পরিষদের দাবি মেনে নিই।
বিএনপি
বর্তমানে একটি কৃত্রিম বিরোধ
তৈরি করছে উল্লেখ করে
তিনি বলেন, তারা জুলাই সনদ
আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে,
কারণ জুলাই সনদকে তারা দলীয় ইশতেহারে
পরিণত করেছে।
নাহিদ
ইসলাম আরও বলেন, সংবিধানের
মৌলিক কাঠামো পরিবর্তন করা ফ্রেমওয়ার্কের ভেতরে
সম্ভব নয় বলেই গাঠনিক
ক্ষমতা সম্পন্ন সংস্কার পরিষদের কথা এসেছিলো। ঐকমত্য
কমিশনের আলোচনায় বিএনপি এসব মেনে নিলেও
এখন তারা কথার বরখেলাপ
করছে এবং গণভোটের রায়কে
বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
সংকট
সমাধানে দ্রুত সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি
সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকারকে
বলবো দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এই
সংকটের সুরাহা করুন। জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন, না হলে এর
কঠিন পরিণতি আপনাদেরই ভোগ করতে হবে।
সেমিনারে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান এবং সভাপতিত্ব করেন
মাওলানা মামুনুল হক। এছাড়াও জোটের
শীর্ষ নেতারা সেখানে বক্তব্য প্রদান করেন।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন