দেশের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ ১০টি সরকারি কলেজে প্রশাসনিক শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজসহ মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিএস
সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের
মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
থেকে এই সংক্রান্ত পৃথক
প্রজ্ঞাপন জারি করা হয়,
যা সোমবার সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে।
নতুন
এই আদেশ অনুযায়ী, ইডেন
মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শামিম আরা। একই কলেজের
উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া
হয়েছে অধ্যাপক শাহনাজ পারভীনকে।
এছাড়াও
সাভার সরকারি কলেজে অধ্যাপক মো. আব্দুল হামিদ
মোল্লা, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক খান মো. সাজ্জাদ
কবীর এবং মানিকগঞ্জের সরকারি
দেবেন্দ্র কলেজে অধ্যাপক ড. মুহম্মদ মাহফিল
খানকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যান্য
কলেজের মধ্যে বিরামপুর সরকারি কলেজে অধ্যাপক আশিষ কুমার সরকার,
নেত্রকোনা সরকারি মহিলা কলেজে অধ্যাপক মো. গিয়াস উদ্দিন,
নেত্রকোনার হাজী আব্দুল আজিজ
খান ডিগ্রি কলেজে অধ্যাপক বিধান চন্দ্র মিত্র এবং রাজধানীর লালমাটিয়া
সরকারি মহিলা কলেজে অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমীন নতুন অধ্যক্ষ হিসেবে
দায়িত্ব পালন করবেন।
উপাধ্যক্ষ
হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক জিয়াউল কবীর, রাজবাড়ী সরকারি কলেজে অধ্যাপক মোস্তফা কামাল এবং দিনাজপুর সরকারি
মহিলা কলেজে অধ্যাপক মো. আব্দুল্লাহ আল
ফুয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়
সূত্রে জানা গেছে, এই
রদবদল অবিলম্বে কার্যকর হবে। আদেশে স্পষ্ট
করে বলা হয়েছে, পদায়ন
কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে
অবশ্যই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে
হবে।
যদি
কেউ নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হন, তবে
ওইদিন বিকেলেই তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত
হয়েছেন বলে গণ্য হবেন।
মূলত প্রশাসনিক গতিশীলতা আনতেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এই নিয়মিত বদলি
ও পদায়ন করা হয়েছে বলে
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন