সংবাদ

মধুপুর শালবন পুনরুদ্ধারে লাগানো হবে ২১ লাখ গাছ

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

মধুপুর শালবন পুনরুদ্ধারে লাগানো হবে ২১ লাখ গাছ
ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের শালবন আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং বন্যপ্রাণী রক্ষায় বড় উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মধুপুর শালবন পুনরুদ্ধারে ২১ লাখ ২০ হাজার দেশীয় প্রজাতির চারা রোপণ করা হবে। মঙ্গলবার (৩০ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ–সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বন বিভাগের আয়োজনে এই সভায় লাল মাটির পাহাড়িয়া বন এলাকার ছয়টি ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বন্যপ্রাণী সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মধুপুর শালবনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। এই কার্যক্রম সফল হলে বন্যপ্রাণী যেমন আবাসস্থল ফিরে পাবে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক রানা দেব ও মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা পারভীন প্রমুখ। বন বিভাগ আশা করছে, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ সফল হলে মধুপুর শালবন আবারও তার পুরোনো রূপ ফিরে পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মধুপুর শালবন পুনরুদ্ধারে লাগানো হবে ২১ লাখ গাছ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত