সংবাদ

ফুলপুরে শহীদ মিনারে ‘কলেমা খচিত পতাকা’ নিয়ে রহস্য

​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

ফুলপুরে শহীদ মিনারে ‘কলেমা খচিত পতাকা’ নিয়ে রহস্য
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের শহীদ মিনার চত্বর ও ব্রিজের রেলিংয়ে আফগানিস্তানের জাতীয় পতাকার সদৃশ ‘কলেমা খচিত’ পতাকা টানানো নিয়ে এলাকায় কৌতুহলয তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে নিছক ধর্মীয় আবেগের অংশ মনে করলেও, সচেতন মহলের কেউ কেউ একে গভীর কোনো ষড়যন্ত্র বা ভিন্ন কোনো উদ্দেশ্য হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্রমতে, গত তিন দিন আগে পায়জামা-পাঞ্জাবি ও টুপি পরা একদল যুবক ফুলপুর ব্রিজের দু’পাশে ও শহীদ মিনার চত্বরের চারপাশে এই কলেমা খচিত পতাকাগুলো টানিয়ে দেয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জামাতে ইসলামের ফুলপুর শাখার অনেকের সঙ্গে কথা বলে জানা যায়।, তাদের কেউ এ ধরনের পতাকা পৌর এলাকায় টানাননি। কে বা কারা কী উদ্দেশ্যে এসব পতাকা টানিয়েছে তাও জানেন না তারা।

সাদা কাপড়ের ওপর কালো কালিতে ‘কলেমা শাহাদাত’ লেখা এই পতাকাগুলো দেখতে হুবহু তালেবান শাসিত আফগানিস্তানের জাতীয় পতাকার মতো।

​সচেতন মহল মনে করছে, দেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রমাণ করতে বিশেষ করে ফুলপুরকে ‘মিনি আফগানিস্তান’ হিসেবে পরিচিত করতে এই অপচেষ্টা চালাচ্ছে কোনো গোষ্ঠী।যাদের কেউ শনাক্ত করতে পারছেন না। 

পতাকার সঙ্গে পবিত্র কলেমা ও ধর্মীয় আবেগ জড়িত থাকায় সাধারণ মানুষ সরাসরি এর কোনো প্রতিবাদ বা বিরোধিতা করছেন না। ​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফুলপুরে শহীদ মিনারে ‘কলেমা খচিত পতাকা’ নিয়ে রহস্য

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের শহীদ মিনার চত্বর ও ব্রিজের রেলিংয়ে আফগানিস্তানের জাতীয় পতাকার সদৃশ ‘কলেমা খচিত’ পতাকা টানানো নিয়ে এলাকায় কৌতুহলয তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে নিছক ধর্মীয় আবেগের অংশ মনে করলেও, সচেতন মহলের কেউ কেউ একে গভীর কোনো ষড়যন্ত্র বা ভিন্ন কোনো উদ্দেশ্য হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্রমতে, গত তিন দিন আগে পায়জামা-পাঞ্জাবি ও টুপি পরা একদল যুবক ফুলপুর ব্রিজের দু’পাশে ও শহীদ মিনার চত্বরের চারপাশে এই কলেমা খচিত পতাকাগুলো টানিয়ে দেয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জামাতে ইসলামের ফুলপুর শাখার অনেকের সঙ্গে কথা বলে জানা যায়।, তাদের কেউ এ ধরনের পতাকা পৌর এলাকায় টানাননি। কে বা কারা কী উদ্দেশ্যে এসব পতাকা টানিয়েছে তাও জানেন না তারা।

সাদা কাপড়ের ওপর কালো কালিতে ‘কলেমা শাহাদাত’ লেখা এই পতাকাগুলো দেখতে হুবহু তালেবান শাসিত আফগানিস্তানের জাতীয় পতাকার মতো।

​সচেতন মহল মনে করছে, দেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রমাণ করতে বিশেষ করে ফুলপুরকে ‘মিনি আফগানিস্তান’ হিসেবে পরিচিত করতে এই অপচেষ্টা চালাচ্ছে কোনো গোষ্ঠী।যাদের কেউ শনাক্ত করতে পারছেন না। 

পতাকার সঙ্গে পবিত্র কলেমা ও ধর্মীয় আবেগ জড়িত থাকায় সাধারণ মানুষ সরাসরি এর কোনো প্রতিবাদ বা বিরোধিতা করছেন না। ​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত