সংবাদ

ইরান কখনোই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করবে না: পেজেশকিয়ান

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরান কখনোই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করবে না: পেজেশকিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (৭ মার্চ) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না।

পেজেশকিয়ান বলেন, যারা মনে করছে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করানো যাবে, তারা সেই স্বপ্ন নিয়েই মৃত্যুবরণ করবে। তিনি আরও যোগ করেন, ইরান তার সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং পশ্চিমা কোনো চাপের কাছে মাথা নত করবে না।

গত শুক্রবার ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া তিনি কোনো চুক্তি করবেন না। পেজেশকিয়ানের আজকের ভাষণ সেই ঘোষণার সরাসরি পাল্টা জবাব।

ভাষণে ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, প্রতিবেশীদের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই এবং তাদের লক্ষ্য করে আক্রমণ চালানোর নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই সেখানে অনিচ্ছাসত্ত্বেও হামলা চালাতে হয়েছে। এজন্য তেহরান দুঃখ প্রকাশ করেছে।

ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে ইরানও তাদের লক্ষ্য করে আর কোনো আক্রমণ চালাবে না।

ট্রাম্পের আত্মসমর্পণের জেদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর সব কূটনৈতিক পথ বন্ধ করে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সপ্তম দিনে ইরানের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাত সহজে থামছে না, বরং তেহরান এখন আঞ্চলিক মিত্র ও প্রতিবেশীদের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরান কখনোই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করবে না: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত