সংবাদ

ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী, করেছেন একাধিক বৈঠক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী, করেছেন একাধিক বৈঠক

শনিবার ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার টানা তৃতীয় শনিবার, যখন তিনি রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্য সম্পাদন করলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতি উপলক্ষে এ দিন কার্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগেও কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এ দিন কার্যালয়ে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে অবস্থান করে দাপ্তরিক কাজ পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী দুপুর ১২টায় কার্যালয়ে প্রবেশ করেন এবং এরপরই নির্ধারিত বৈঠকগুলোতে অংশ নেন। দিনের শুরুতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ . নার্গীস আক্তার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পাটের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সময় সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ খাতের ব্যয় সংকোচন এবং একটি কার্যকর সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী অপচয় রোধ করে জনকল্যাণে বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

দিনভর দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে। সেখানে পবিত্র রমজান উপলক্ষে দেশের ওলামা-মাশায়েখ এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ মার্চ ২০২৬

ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী, করেছেন একাধিক বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত