সংবাদ

সাতছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৮ গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।

অপরদিকে, একই দিন সকাল ৮টায় সাতছড়ি বিওপির অধীন এলাকায় টহল পরিচালনা করে ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা গরু ও গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় আট লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দ করা এসব মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ মার্চ ২০২৬

সাতছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৮ গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।

অপরদিকে, একই দিন সকাল ৮টায় সাতছড়ি বিওপির অধীন এলাকায় টহল পরিচালনা করে ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা গরু ও গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় আট লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দ করা এসব মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত