সাংগঠনিক দায়িত্ব পালনে বাধার অভিযোগে দলের রুকনিয়াতসহ সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ।
তিনি তার ওপর সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ইতোমধ্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের কাছে একটি পত্র পাঠিয়েছেন।
সেই সঙ্গে তিনি তার ফেসবুকে দলের দায়িত্বশীল পদে থাকাকালীন সময়ের বর্ণনা দিয়ে শুক্রবার (৬ মার্চ) একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি তার রাজনৈতিক নানা বিষয় তুলে ধরেন।
গত ৩ মার্চ আমীরের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমার ব্যক্তিগত ও পারিবারিক বহুবিধ অসুবিধার কারণে আমার ওপর অর্পিত সব ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিধায় আমি সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক।”
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লেখেন, “জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃতি পাই। যারা তখন আমাকে পরম স্নেহে গড়ে তুলেছিলেন তাদের মধ্যে মুহিম চাচা, আবুল ভাই, নিজাম ভাই, জামাল ভাই, জাফর ভাই (পলিটেকনিকের), মাজহার ভাই অন্যতম। দীর্ঘ পথপরিক্রমায় ২০১৩ সালে রুকন হিসেবে শপথ গ্রহণ করি। এরপর ২০১৪-২০১৭ পর্যন্ত ২৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০২৩ সালে ২৫ নং ওয়ার্ড জামায়াতের সহসভাপতির দায়িত্ব পালন করি।
এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২১ হতে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। ২০২১ হতে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোনো আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।
সাংগঠনিক স্বার্থ রক্ষায় অনেক বিষয়ের দৃঢ় প্রতিবাদ করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার অতীত সাংগঠনিক তৎপরতার উসিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কোনো অবদানের স্বীকৃতি নয়, আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দানটুকুকে আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে কবুল করার দোয়া করি।
চেষ্টা করেছি ২৫ নং ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বারবার আমার যাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে, আমার কারণে বিশৃঙ্খলা হওয়া থেকে আমি এই প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়াই উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।”

শনিবার, ০৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন