সংবাদ

জ্বালানি তেলের সংকট নেই, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানি মন্ত্রী

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জ্বালানি তেলের সংকট নেই, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি জানান, আগামী মার্চ জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ দেশে এসে পৌঁছাবে। ফলে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও কিছুটা পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়মিত অবহিত করা হচ্ছে। তবে দেশে তেলের কোনো ঘাটতি নেই।

ইকবাল হাসান মাহমুদ জানান, যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ায় সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমিত পরিসরে রেশনিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু এই খবর পাওয়ার পর অনেক সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ মজুত করার চেষ্টা করছেন, যা বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করছে।

তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার অনুরোধ জানান।

কিছু কিছু পাম্পে তেল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, প্রতিটি পাম্পকে নির্দিষ্ট পরিমাণে তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো পাম্প যদি দ্রুত তাদের বরাদ্দ শেষ করে ফেলে, তবে তাদের পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোনো পাম্প যদি বেশি লাভের আশায় ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রাখে বা তেল লুকিয়ে রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে আগামীকাল থেকেই সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেলের সংকট নেই, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানি মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত