সংবাদ

টাঙ্গাইলে পানিতে ডুবে প্রাণ গেলো একই পরিবারের ২ শিশুর

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আবদুর রহমান (১২) এবং নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দুই শিশু বাইসাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।এদিকে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরে পুকুর থেকে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।/

টাঙ্গাইলে পানিতে ডুবে প্রাণ গেলো একই পরিবারের ২ শিশুর