সংবাদ

সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাইয়ে যাওয়ার সুযোগ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাইয়ে যাওয়ার সুযোগ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

সরকারি মাধ্যমে বিদেশে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে ৭টি ভিন্ন পদে মোট ৬৮ জন পুরুষ কর্মী নিয়োগের জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মীরা ব্রুনাইয়ে যাওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে আগামী সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বোয়েসেল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক দুই বছরের জন্য এই কর্মী নিয়োগ করা হলেও কাজের মান কোম্পানির চাহিদার ভিত্তিতে চাকরির মেয়াদ নবায়নযোগ্য হবে। নির্বাচিত প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ করে যারা ইংরেজি কিংবা মালয় ভাষায় দক্ষ বা পূর্বের অভিজ্ঞতাসম্পন্ন, তাদের এই নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল ব্রুনাই হলেও কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট নিয়োগকারী কোম্পানি কর্মীদের থাকা যাতায়াতের বিমান ভাড়া বহন করবে। তবে খাবারের খরচ কর্মী নিজ দায়িত্বে বহন করবেন। এছাড়া ব্রুনাইয়ের প্রচলিত শ্রম আইন অনুযায়ী কর্মীদের জন্য মেডিকেল সুবিধা, জীবন বিমা এবং নিয়মতান্ত্রিক ছুটির ব্যবস্থা থাকবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে তৈরি করা সিভি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং রঙিন ছবি একত্রে পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে।

মনে রাখতে হবে, কোনোভাবেই অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ একশ টাকা নির্দিষ্ট নিয়মে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে এবং প্রাপ্ত ট্রানজেকশন আইডি ব্যবহার করে অনলাইনে আবেদন নিশ্চিত করতে হবে। সরকারি এই সুযোগ কাজে লাগাতে চাকরিপ্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাইয়ে যাওয়ার সুযোগ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত