এই প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে আসছেন। তবে অভিনয়জীবনের শুরুতে একটি সিনেমায় কাজ করলেও এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। কারণ, নাটকেই নিজেকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের শুরুতে
রেশমী মিত্র অভিনীত হঠাৎ দেখা সিনেমায় কাজ করেছিলেন হিমি। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয়ের
প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করেননি।
সিনেমায় কাজ না
করার কারণ ব্যাখ্যা করে হিমি বলেন, “সত্যি বলতে, নাটকে অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি
ভালো লাগে। সিনেমায় অভিনয়ের জন্য যে গভীর আবেগ বা আগ্রহ থাকা দরকার, সেটা আমার মধ্যে
কাজ করে না। তাই সিনেমায় কাজ করার ইচ্ছাও নেই।”
তিনি আরও বলেন,
“আমার কাছে মনে হয়, এই মুহূর্তে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি। এখন আমাদের দেশে
সিনেমা অনেকটাই ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ভালো বাজেট, শক্ত গল্পসহ অনেক বিষয় মাথায় রাখতে
হয়। এসব ভাবার চেয়ে নাটক নিয়েই আমি ভালো আছি। দর্শক আমাকে অনেক ভালোবাসেন, আর আমিও
তাদের পছন্দের গল্পের নাটক উপহার দিতে পারছি—এটাই একজন অভিনেত্রী হিসেবে আমার সবচেয়ে
বড় প্রাপ্তি।”
এদিকে সম্প্রতি
ইউটিউবে মুক্তি পাওয়া টানা তিনটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হিমি। নাটকগুলো
হলো তানভীর তন্ময় পরিচালিত রূপার সংসার ও সুখের অসুখ এবং আহসান হাবিব আকিক পরিচালিত
ডিজিটাল হাবলু। নাটক তিনটিতেই তার অভিনয় দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন