সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার

দুর্গাপূজাকে সামনে রেখে এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সে বিষয়টি সরকার প্রধানের বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, “সত্যিকার অর্থে সরকার ইলিশ রপ্তানি করে না। ভারতে যখন পূজা হয় তখন সৌজন্যমূলক সরকার টু সরকার কিছু মাছ যায়। এটা ওইরকম কোনো রপ্তানি নয়।”

ইলিশ পাচার হওয়ার ইস্যুতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনির সঙ্গে সভা করা হয় উল্লেখ করে তিনি বলেন, কালকের পর থেকে সব আইন প্রয়োগকারী সংস্থা আমাদের সহায়তা করবে। এককেবারে গভীর সমুদ্র থেকে শুরু করে বাজার পর্যন্ত। আমারও বাজার তদারকি করছি, এখানে জাটকা বিক্রি করছে কিনা। আড়ত ও ঘাট তদারকি করছি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দুর্গাপূজাকে সামনে রেখে এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সে বিষয়টি সরকার প্রধানের বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, “সত্যিকার অর্থে সরকার ইলিশ রপ্তানি করে না। ভারতে যখন পূজা হয় তখন সৌজন্যমূলক সরকার টু সরকার কিছু মাছ যায়। এটা ওইরকম কোনো রপ্তানি নয়।”

ইলিশ পাচার হওয়ার ইস্যুতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনির সঙ্গে সভা করা হয় উল্লেখ করে তিনি বলেন, কালকের পর থেকে সব আইন প্রয়োগকারী সংস্থা আমাদের সহায়তা করবে। এককেবারে গভীর সমুদ্র থেকে শুরু করে বাজার পর্যন্ত। আমারও বাজার তদারকি করছি, এখানে জাটকা বিক্রি করছে কিনা। আড়ত ও ঘাট তদারকি করছি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত