যুদ্ধ বন্ধ হলেও জ্বালানি তেলের সংকট কাটছে না। দেশজুড়ে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্রের মধ্যেই পলাশ উপজেলার ঘোড়াশালে দেখা দিয়েছে তীব্র তেল সংকট। উপজেলার ঘোড়াশাল এলাকার একমাত্র পেট্রোল পাম্প পাম্পে টানা পাঁচ দিন ধরে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশালের নাজমুল সিএনজি পাম্পে গত পাঁচ দিন ধরে জ্বালানি তেল না থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। অনেককে বাধ্য হয়ে দূরের পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে অতিরিক্ত খরচও।
স্থানীয় চালকেরা অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে। পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে। এতে ব্যক্তিগত ও পেশাগত কাজ ব্যাহত হচ্ছে।
তেলের জন্য দীর্ঘ লাইন। ছবি: প্রতিনিধি
সরেজমিনে শুক্রবার (১০ এপ্রিল) নাজমুল সিএনজি পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল ডিসপেন্সারের গায়ে তেল নেই লেখা টানানো রয়েছে।
পাম্পের কর্মকর্তা জুয়েল জানান, গত পাঁচ দিন ধরে আমাদের পাম্পে তেল সরবরাহ নেই। সরবরাহ কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তিনি জানান।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন