সংবাদ

এমন ছেলে যেন পৃথিবীতে না জন্মায়!

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

এমন ছেলে যেন পৃথিবীতে না জন্মায়!
ঘাতক ছেলেকে আটক করে পুলিশ।

খুলনার রূপসা উপজেলায় গাছের ডাল দিয়ে আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে ছেলে নাদিম ইসলামের (৩০) বিরুদ্ধে। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রূপসা থানার আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান।

নিহত মিম্মি বেগম (৪৮) রূপসার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ কর্মকর্তা উজ্বল বলেন, নাদিম শুক্রবার সকাল ৮টার দিকে মা মিম্মি  বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সাড়ে ৮টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আটক করে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলে। প্রায়ই মায়ের কাছ থেকে টাকা নিতেন। ঘটনার দিন সকাল ৮টার দিকে নেশার টাকার দাবিতে মা মিম্মি বেগমের (৫০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে মিম্মি বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে শিলা বলেন, আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, প্রাথমিকভাবে আমরা খবর পাই ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার টাকার বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

আটক নাদিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এমন ছেলে যেন পৃথিবীতে না জন্মায়!

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত