সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মাদক ব্যবসায় বাধা, জুলাইযোদ্ধা যুবদল নেতাকে হত্যা

লিয়াকত আলী বাদল, রংপুর
লিয়াকত আলী বাদল, রংপুর
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

মাদক ব্যবসায় বাধা, জুলাইযোদ্ধা যুবদল নেতাকে হত্যা
রাকিব

মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে রংপুর নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে এক যুবদল নেতা ও জুলাই যোদ্ধাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব (২০)। তিনি রংপুর মহানগর যুবদলের সদস্য ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক যোদ্ধা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রাকিব তাদের মহল্লা বৈরগি পাড়া এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মমিনের মাদক কার্যক্রম বন্ধ করতে তাকে নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে মমিনের নেতৃত্বে তার ক্যাডাররা রাকিবকে বাসা থেকে ডেকে নিয়ে মাসুয়া বাজারে নিয়ে আসে। সেখানে শত শত মানুষের সামনে চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা। ঘটনার পর দুর্বৃত্তরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সিআইডি ক্রাইসিন দলও ঘটনাস্থল ঘিরে রেখেছে। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, “আমার ছেলে রাকিব মাদক ব্যবসায়ী মমিনকে মাদক ব্যবসা না করতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে।” তিনি খুনি মমিন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের বড় বোন রুবিনা বেগম হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছোট ভাইকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এর বিচার চাই।”

এলাকাবাসী সালাম ও আফজালসহ অনেকে জানান, রাকিব জুলাই আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন। যুবদল নেতা হিসেবে তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তাকে মাদক ব্যবসায়ী মমিনের নেতৃত্বে তার ক্যাডাররা এভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

রাকিবের স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন সন্ধ্যায় নিহত রাকিবের বাসায় এসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “নিহত রাকিব জুলাইযোদ্ধা ও যুবদল নেতা। মাদক ব্যবসায়ী মমিন ও তার ক্যাডাররা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। রংপুর নগরী এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।” তিনি প্রশাসনের কাছে কুখ্যাত খুনি মমিন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবি জানান।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান বলেন, “খুনি মমিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। যুবদল নেতা মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মাদক ব্যবসায় বাধা, জুলাইযোদ্ধা যুবদল নেতাকে হত্যা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত