অল্প বৃষ্টি বা জোয়ারের পানিতে প্লাবিত হলেই যে সড়কটি নিয়ে সংবাদ প্রকাশিত হতো এবং যা ছিল বরিশালবাসীর চরম ভোগান্তির প্রতীক, সেই বটতলা থেকে হাতেম আলী কলেজ পর্যন্ত সড়কের অবশেষে উন্নয়নকাজ শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সরেজমিন দেখা যায়, দীর্ঘদিনের অবহেলিত সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণকাজ বেশ ভালোভাবে এগিয়ে চলেছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের উদ্যোগে কিছুদিন আগে এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান লিমিটেড।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশা ছিল। একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। ফলে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. জুম্মান বলেন, ‘এই রাস্তা নিয়ে আমাদের দুর্ভোগের শেষ ছিল না। অল্প বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যেত। এখন সংস্কারকাজ শুরু হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। আশা করছি, আমাদের এই দুর্ভোগের চির অবসান ঘটবে।’
বটতলার আরেক বাসিন্দা কবির বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে হাতেম আলী কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। আগে পানি জমে থাকায় অনেক সময় ক্লাসে যাওয়া যেত না। নতুন করে সড়কটি সংস্কার করায় আমরা সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাই।’
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সড়কটিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ টেকসইভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতে আর জলাবদ্ধতা সৃষ্টি না হয়। তবে গুরুত্বপূর্ণ এই রুট হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রকল্পের সুনির্দিষ্ট ব্যয় ও বরাদ্দের তথ্য প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে। তবে কাজটি যেন দ্রুত ও মানসম্মত হয়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নগরবাসীর ভোগান্তি দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।’

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন