সংবাদ

রক্তাক্ত অবস্থায় সাবেক অতিরিক্ত সচিব উদ্ধার, পরে হাসপাতালে মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

রক্তাক্ত অবস্থায় সাবেক অতিরিক্ত সচিব উদ্ধার, পরে হাসপাতালে মৃত্যু
অফিসার্স ক্লাব। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, নির্মাণাধীন ভবনটির বেজমেন্ট-১-এর ফাঁকা স্থান দিয়ে দুর্ঘটনাবশত নিচে বেজমেন্ট-৩-এর মেঝেতে পড়ে গিয়ে তিনি মারাত্মক আঘাত পান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে অফিসার্স ক্লাবে গিয়েছিলেন মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি কোনো কারণে পাশের নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে বেলা সোয়া ১১টার দিকে ভবনটির সিঁড়ির পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রথমে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ওসি আরও জানান, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে মোশাররফ হোসেন ভবনের ভেতরে বারবার ওপরে-নিচে উঠানামা করছিলেন। সম্ভবত তিনি বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না এবং একপর্যায়ে পা পিছলে বা ভারসাম্য হারিয়ে বেজমেন্টে পড়ে যান।

নিহত মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভুনা গ্রামে এবং তিনি রাজধানীর বনানীতে বসবাস করতেন। পরিবারের কোনো অভিযোগ বা ময়নাতদন্তের আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার বড় মেয়ে দেশে ফিরলে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রক্তাক্ত অবস্থায় সাবেক অতিরিক্ত সচিব উদ্ধার, পরে হাসপাতালে মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, নির্মাণাধীন ভবনটির বেজমেন্ট-১-এর ফাঁকা স্থান দিয়ে দুর্ঘটনাবশত নিচে বেজমেন্ট-৩-এর মেঝেতে পড়ে গিয়ে তিনি মারাত্মক আঘাত পান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে অফিসার্স ক্লাবে গিয়েছিলেন মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি কোনো কারণে পাশের নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে বেলা সোয়া ১১টার দিকে ভবনটির সিঁড়ির পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রথমে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ওসি আরও জানান, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে মোশাররফ হোসেন ভবনের ভেতরে বারবার ওপরে-নিচে উঠানামা করছিলেন। সম্ভবত তিনি বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না এবং একপর্যায়ে পা পিছলে বা ভারসাম্য হারিয়ে বেজমেন্টে পড়ে যান।

নিহত মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভুনা গ্রামে এবং তিনি রাজধানীর বনানীতে বসবাস করতেন। পরিবারের কোনো অভিযোগ বা ময়নাতদন্তের আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার বড় মেয়ে দেশে ফিরলে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত