মানিকগঞ্জের সাটুরিয়ায় চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপদ আমিষের চাহিদা পূরণে ৭০ জন খামারির মাঝে বিনামূল্যে ভেড়া, ছাগল ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শনিবার (১৭ অক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব গবাদিপশু তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিনামূল্যে ১২০টি ভেড়া ও ৬০টি ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সুফলভোগীদের হাতে গবাদিপশু তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী।
অনুষ্ঠানে জানানো হয়, সাটুরিয়া উপজেলায় চরাঞ্চলের মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় চার হাজার খামারিকে পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় এনে সহায়তার পরিকল্পনা রয়েছে।
সরকারি সহায়তা পেয়ে চরের খামারিরা আনন্দ প্রকাশ করেন। চর তিল্লি গ্রামের সুফলভোগী জরিনা বেগম জানান, বিনামূল্যে পাওয়া এই গবাদিপশু লালন-পালন করে বিক্রি করতে পারলে সংসারে স্বচ্ছলতা ফিরবে।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী বলেন, ‘চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন এবং প্রোটিনের ঘাটতি মেটাতে সরকার এ উদ্যোগ নিয়েছে। গবাদিপশু দেওয়া ছাড়াও খামারিদের যেকোনো চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রাণিসম্পদ দপ্তর সবসময় পাশে থাকবে।’
বিতরণ অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন