সংবাদ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা
ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পেরে ঘটনার বিস্তারিত বিবরণ চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঠানো ওই চিঠিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিচয়, তাদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কনস্যুলেটের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচার কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে কোনো কিছুই জানায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি বাংলাদেশ মিশনের নজরে আসে।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে ওই দুই ব্যক্তির নাম উল্লেখ থাকলেও তাদের পরিচয় শনাক্ত করার মতো পর্যাপ্ত বিস্তারিত তথ্য ছিল না। এমনকি তাদের পাসপোর্ট, আকামা বা নাগরিকত্বের সঠিক তথ্যও পাওয়া যায়নি। এ কারণেই ঘটনার পূর্ণ বিবরণ ও প্রকৃত সত্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি যোগাযোগ করেছে কনস্যুলেট।

এর আগে সৌদি প্রেস এজেন্সি গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত মৃত্যুদণ্ড কার্যকরের ওই খবর প্রকাশ করে। সংবাদে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তদন্ত শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষ করে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে চিঠির আগে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত