রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বেশ কিছু চোরাই ও অবৈধ মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১৩১ জন ধরা পড়েছেন মিরপুর বিভাগ এলাকা থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪, তেজগাঁও বিভাগে ৭২, মতিঝিল বিভাগে ৫৮, লালবাগ বিভাগে ৪০, উত্তরা বিভাগে ৩৮, গুলশান বিভাগে ৩৭ এবং রমনা বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা (ডিবি) বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছেন আরও দুজন।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা ও ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও ৩টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
/

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন