সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন এবং জেলা শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় লোকগানের সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লেখক ও গবেষক সুভাষ উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইনার উদ্দিন ফাহিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, লালন সাঁই মূলত অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনার দ্যোতক ছিলেন। তিনি আজীবন মানুষ ও মানবধর্মের জয়গান গেয়েছেন, সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার দর্শনে জাত-পাত বা ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ ছিল না। মহাত্মা লালনের সৃষ্টি ও গান আজও দেশ-বিদেশের বহু গবেষক ও পণ্ডিতদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন