সংবাদ

শ্যামলী বাস কাউন্টারে কাস্টমসের অভিযান: বিদেশি মদ উদ্ধার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

শ্যামলী বাস কাউন্টারে কাস্টমসের অভিযান: বিদেশি মদ উদ্ধার
ছবি : সংবাদ

রাজধানীর ফকিরাপুল এলাকায় দূরপাল্লার একটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় পরিচালিত এই ঝটিকা অভিযানে প্রায় চার লাখ টাকা মূল্যের আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যালকোহল জব্দ করা হয়।
​পণ্য ও সেবার সঠিক মূল্য নির্ধারণ এবং রাজস্ব ফাঁকি রোধের উদ্দেশ্যে ফকিরাপুল ও আরামবাগ এলাকার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও দূরপাল্লার বাস কাউন্টারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তল্লাশির একপর্যায়ে ফকিরাপুল এলাকায় ঢাকা-কলকাতাগামী ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি রুম তালাবদ্ধ দেখে অভিযান পরিচালনাকারী দলের সন্দেহ হয়।
পরবর্তীতে কক্ষটি খুলে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর লুকিয়ে রাখা আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সিভাস রিগ্যাল’ (Chivas Regal)-এর বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উদ্ধারকৃত সমস্ত মালামাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে।
​পুরো অভিযানটি পরিচালিত হয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ-এর অধীনস্থ মতিঝিল জোনের ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে।
রাজস্ব সুরক্ষায় অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "কর ফাঁকি রোধ এবং সেবার সঠিক মূল্য নিশ্চিত করতে এই ধরনের নিয়মিত তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
জব্দ করা বিদেশি মদের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব‌লে জানান তি‌নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শ্যামলী বাস কাউন্টারে কাস্টমসের অভিযান: বিদেশি মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ফকিরাপুল এলাকায় দূরপাল্লার একটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় পরিচালিত এই ঝটিকা অভিযানে প্রায় চার লাখ টাকা মূল্যের আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যালকোহল জব্দ করা হয়।
​পণ্য ও সেবার সঠিক মূল্য নির্ধারণ এবং রাজস্ব ফাঁকি রোধের উদ্দেশ্যে ফকিরাপুল ও আরামবাগ এলাকার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও দূরপাল্লার বাস কাউন্টারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তল্লাশির একপর্যায়ে ফকিরাপুল এলাকায় ঢাকা-কলকাতাগামী ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি রুম তালাবদ্ধ দেখে অভিযান পরিচালনাকারী দলের সন্দেহ হয়।
পরবর্তীতে কক্ষটি খুলে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর লুকিয়ে রাখা আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সিভাস রিগ্যাল’ (Chivas Regal)-এর বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উদ্ধারকৃত সমস্ত মালামাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে।
​পুরো অভিযানটি পরিচালিত হয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ-এর অধীনস্থ মতিঝিল জোনের ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে।
রাজস্ব সুরক্ষায় অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "কর ফাঁকি রোধ এবং সেবার সঠিক মূল্য নিশ্চিত করতে এই ধরনের নিয়মিত তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
জব্দ করা বিদেশি মদের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব‌লে জানান তি‌নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত