সাড়ে চার ঘন্টায় রাজধানীর চারটি হাসপাতাল, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, তিনটি সরকারি কোয়ার্টার আকস্মিক পরির্দশন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেছেন তিনি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজের কক্ষে ধুমপান করতে দেখেন সরকারপ্রধান। পরে তার নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি কোয়ার্টার পরিদর্শনের সময় নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে যান প্রধানমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কয়েকটি এলাকা পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শিশু হাসপাতাল পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান। সেখানে তাকে ধূমপান করতে দেখেন। পাশাপাশি কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও প্রধানমন্ত্রীর নজরে আসে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে যান।
এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন তিনি। মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি। অন্যদিকে আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময় দেওয়া হয়।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক।
ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক এই কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডেই একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়। জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে সিটি করপোরেশন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন