বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেট সংলগ্ন অবহেলিত জলাধারটি দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার সমন্বিত উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ বন্ধ থাকায় জলাধারটি নোংরা ও বেহাল অবস্থায় পড়ে ছিল। পাশাপাশি সংলগ্ন এলাকাটিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার তীব্র সমস্যাও বিরাজ করছে।
এসব সমস্যা সমাধানে জলাধারটি পরিষ্কারের পাশাপাশি পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে এর সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় জলাধার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, 'একসময় ফরেস্ট অফিস সংলগ্ন এই জলাধারটিতে পানির স্বাভাবিক প্রবাহ ছিল। কালের বিবর্তনে তা বন্ধ হয়ে পরিবেশ নাজুক হয়ে পড়ে। এর আগে জলাধারটি দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবার উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে পরিষ্কারের কাজ শুরু করা হলো।'
তিনি আরও জানান, পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে জলাধারটির সংযোগ স্থাপন করা হবে, যাতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয়। পরিষ্কার করার পর দুই পাড়ে নানাজাতের গাছ ও ফুলের গাছ লাগিয়ে স্থানটিকে একটি দৃষ্টিনন্দন লেক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে প্রতি শনিবার এমন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে নিজেদের বাড়ির চারপাশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন